,

শফিক রেহমান-মাহমুদুর রহমান ও মান্নার মুক্তি দাবি ৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের

 
নিজস্ব প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, দীর্ঘ সময় কারাবন্দী আমার দেশ পত্রিকার সম্পাদক ও দেশের বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেছেন ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।

prothom-news-wall_133478

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বনামধন্য ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, দীর্ঘ সময় কারাবন্দী আমার দেশ পত্রিকার সম্পাদক ও দেশের বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না কারাগারে আটক আছেন।

বিবৃতিতে তারা বলেন, ন্যায় বিচারের স্বার্থে বিচারাধীন বন্দীর জামিন পাওয়ার অধিকার থাকলেও বর্তমান সরকারের আমলে তা পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে।

দেশে ন্যায় বিচার সম্পর্কে মানুষের মনের উদ্বেগ ও সংশয় দূর করার জন্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে ভিন্নমত পোষণ করার গণতান্ত্রিক অধিকারের স্বার্থে উপরোক্ত ব্যক্তিদের পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই মুক্তি দাবি করেন ৯০’ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।

বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হচ্ছেন: আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ, সালাউদ্দিন তরুন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা