,

মাকে খুঁজে পায়নি, বাবার কাছেই ফিরলো ছেলেটি

 
নিজস্ব প্রতিবেদক : বগুড়া থেকে মায়ের পরশের আশায় ঢাকায় ছুটে আসা ১৪ বছরের আবিরকে এক বুক হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে আগের জীবনে তার বাবর কাছে। মাকে খুঁজে পায়নি সে। বাবা তাকে ফিরিয়ে নিতে এসেছেন।বুধবার বেলা আড়াইটায় ঢাকা জজকোর্টে অবস্থিত শিশু আদালত বাবার কাছে আবিরকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।এর আগে সকালে আবিরের বাবা আবদুল মান্নান (৪০) ছেলেকে জিম্মায় নেওয়ার জন্য শিশু আদালতে আবেদন করেন।

799ee934201968fa7809e5025671bcef-abir_133491

 

তিনি বলেন, পত্রিকায় ছেলের ছবি ও সংবাদ দেখে তিনি ঢাকায় এসে থানায় যোগাযোগ করেন। থানা থেকে তাঁকে জানানো হয়, আবিরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখান থেকে আজ আদালতে আনা হবে। এ খবর পেয়েই তিনি আদালতে আসেন। আদালতের কাছে আবেদন করেন ছেলেকে ফিরে পাওয়ার জন্য।

এ ব্যাপারে সরকারি কৌঁসুলি শাহাবুদ্দিন মিয়া বলেন, ‘যেহেতু বাবা নিতে এসেছেন, তাই আদালতের কাছে আমরা ছেলেকে বাবার জিম্মায় দিতে বলি। আদালত বেলা আড়াইটায় শুনানি শেষে আবিরকে তার বাবার কাছে দেওয়ার নির্দেশ দেন।’

আবদুল মান্নান দাবি করেন, পাঁচ বছর আগে তাঁর স্ত্রী (আবিরের মা) তাঁকে ছেড়ে যান। এরপর স্ত্রীর সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ নেই।

এদিকে আদালতে বাবাকে দেখে খুশি হলেও মাকে ফিরে পাওয়ার আকুতি ঝরছিল আবিরের কণ্ঠে। আদালতে আবির বলেছে, সে তার মায়ের অভাব অনুভব করে সব সময়। মাকে দেখতে মন চায়। মায়ের কাছে থাকতে ইচ্ছা করে।

এর আগে গত শনিবার শেরেবাংলা নগর থানায় আবির জানায়, তার পুরো নাম মনির হোসেন। বাবার নাম আবদুল মান্নান। মায়ের নাম দুলালি বেগম। বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম উত্তরপাড়ায় তার বাড়ি। সাবগ্রাম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সে সপ্তম শ্রেণিতে পড়ে। তার মা ছেড়ে আসার পর তার বাবা আবার বিয়ে করে নতুন সংসার শুরু করেন। নিজের মা-ও বিয়ে করেন ঢাকায়। এক বছর আগে ফোনে মায়ের সঙ্গে তার যোগাযোগ হয়। তখন সে তার মাকে জানায়, সৎমা তাকে নির্যাতন করেন। সে আর বাবার সঙ্গে থাকবে না। এরপর থেকে মায়ের সঙ্গে প্রায়ই তার ফোনে কথা হতো।

গত শুক্রবার তাঁর মা তাকে ঢাকার ফার্মগেটে আসতে বলেন। মায়ের কথামতো শনিবার বিকেলে ফার্মগেটে নেমে মায়ের জন্য অপেক্ষা করে। কিন্তু মায়ের মোবাইল বন্ধ পায় ছেলেটি। এরপরও মায়ের মোবাইল খোলা পায়নি। একপর্যায়ে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় বাসায় ঘুরে মাকে খুঁজতে থাকে। পূর্ব রাজাবাজারের বাসিন্দা শহীদুল হক নামের এক ব্যক্তি আবিরকে শেরেবাংলা নগর থানায় নিয়ে যান।

গত রোববার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আজাদ আবিরকে আদালতে হাজির করে প্রতিবেদন জমা দেওয়ার পর ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন আবিরকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে