,

রাজধানীর চকবাজারে আ’লীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার থানার পোস্তা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের চাঁদাবাজি ও দোকান নিয়ে বিরোধের জের ধরে গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতনামা এক রিকশা চালক, স্থানীয় কৃষক লীগের নেতা মামুন ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম গ্রুপের দেলোয়ার হোসেন মিয়ার ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চকবাজার থানার পোস্তার ঢাল এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলর হাজী দেলোয়ার ও হাজী দেলোয়ার হোসেন মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

kawsar_2

এ ব্যাপারে লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী দেলোয়ার হোসেন শীর্ষ নিউজকে বলেন, এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা প্রকাশ্যে চলছে। এজন্য গতকাল তারাবির নামাজের পর স্থানীয় লোকজন নিয়ে এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় কয়েকজনকে ইয়াবাসহ আটকের পর চরথাপ্পর দিয়ে মাদক ব্যবসা না করার শর্তে তাদের পরিবারের কাছে সোপর্দ করা হয়।

আজ বিকালে হাজী সেলিমের লোক এক বড় ভাই এক থেকে দেড়শ লোকজন নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গতকাল যারা অভিযান চালিয়েছিল। তাদের বাড়িতে হামলা চালিয়েছে। এসময় লোকজন প্রতিরোধ করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লালবাগ থানার ডিউটি অফিসার বলেন, ঘটনাটি পোস্তার ঢাল। এই এলাকায় চকবাজার থানা। পরে চকবাজার থানায় যোগাযোগের চেষ্টা করা হলেও থানার ওসি তার মোবাইল ফোনটি রিসিভ করেননি।

এ ব্যাপারে লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার শীর্ষ নিউজকে বলেন, চকবাজার এলাকায় মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা