,

ছোলার স্বাস্থ্য উপকারী গুণ

Cholaস্বাস্থ্য ডেস্ক : খাদ্য হিসেবে ছোলা আমাদের কাছে খুবই প্রিয়। কাঁচা বা রান্না করা ছোলা উভয়ের পুষ্টিগুণ অনেক। বিশেষ করে রোজার দিনে ইফতারিতে বা ঝালমুড়িতে ভুনা ছোলা চাই-ই। তাছাড়া ভিজিয়ে রাখা কাঁচা ছোলা শক্তির আধার হিসেবে পরিচিত আমাদের সবার কাছে। প্রতি ১০০ গ্রাম ছোলায় ৩৮০ কিলোক্যালরি শক্তি, আমিষ ১৮ গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় ৬৫ গ্রাম, ফ্যাট ৫ গ্রাম, ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ ১৯২ মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি-১, বি-২, ম্যাগনেশিয়াম ও ফসফরাস আছে। জেনে নেয়া যাক ছোলায় বিদ্যমান এসব উপাদান আপনার শরীরের জন্য কি উপকার বয়ে আনে- সে সম্পর্কে।

– ছোলার শর্করার গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম, যা শরীরে প্রবেশ করলে অস্থির ভাব দূর হয়।

– ছোলায় থাকা শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে চলে যায় না। তাই ডায়াবেটিকস রোগীর জন্য ছোলা খুবই উপকারী খাবার।

– ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুয়েটেড ফ্যাট, যা শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়।

– ছোলার খাদ্যআঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়মিত ছোলা খেলে খাদ্যনালীতে ক্ষতিকর জীবাণু থাকতে পারে না।

– পেটের গ্যাস সারাতে ছোলা খুবই পারদর্শী।

– ছোলায় থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টন খাদ্যনালীর ক্যান্সার হওয়ার আশঙ্কা দূর করে।

– এর আঁশ রক্তের চর্বি কমায়।

– ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি, যা দীর্ঘক্ষণ ধরে শক্তির যোগান দেয়।

– কাঁচা ছোলা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা