,

আরও ২ মামলায় গ্রেফতার আসলাম

aslamনিউজ ডেস্ক : কারাগারে আটক বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে আরও দুটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে আসলাম চৌধুরীকে কোতোয়ালী ও চকবাজার থানায় দায়ের করা মামলায় পৃথক আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এরমধ্যে কোতোয়ালী থানায় দায়ের করা নাশকতা মামলায় তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার প্রসিকিউশন নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী যুগান্তরকে জানান, আসলাম চৌধুরীকে চকবাজার থানার ভাংচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে উপস্থিত করে পুলিশ গ্রেফতার দেখানোর আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ তা মঞ্জুর করেন।

এছাড়া কোতোয়ালী থানার নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী তা মঞ্জুর করেন। একই মামলায় তাকে দশ দিনের রিমান্ডে আবেদন করা হয়েছে বলেও জানান নির্মলেন্দু বিকাশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা