,

৬ জুলাই সৌদিতে ঈদ হওয়ার সম্ভাবনা

eid11অনলাইন ডেস্ক : ভৌগোলিক কারণে এবার রমজান মাস ৩০ দিনের হবে বলে মনে করছেন সৌদি আরবের বিশেষজ্ঞরা। তাদের মতে, সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আগামী ৬ জুলাই বুধবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহাকাশ বিজ্ঞান গবেষণাবিষয়ক আরব ইউনিয়নের সদস্য ড. খালেদ আল জাক জানান, তিনি এবং তার মতো অনেক গবেষকই মনে করেন এবার রমজান মাস ৩০ দিনের হবে। সে ক্ষেত্রে শাওয়াল মাস শুরু হবে আগামী ৬ জুলাই বুধবার। অর্থাৎ আগামী বুধবার সৌদিসহ আশেপাশের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি গেজেটের খবরে খালেদ আল জাকের বরাত দিয়ে বলা হয়েছে, চক্রাকারে প্রতি ৩৩ বছর পরপর হিজরি সন গ্রেগরিয়ন বছরের সঙ্গে সমন্বিত হয়।

সেই কারণে রমজান মাস যেমন গরম কালে হয় তেমনি বসন্ত বা শীতেও হয়। তবে চক্রাকারে ঘুরে আসতে সময় লাগে। তিনি জানান, আর সাত বছর পরই রোজা হবে শীতের সুন্দর আবহাওয়ায়।

এদিকে, পাকিস্তানেও আগামী ৬ জুলাই ঈদুল উল ফিতুর উদযাপিত হবে বলে দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক জানিয়েছেন। ডেইলি পাকিস্তান তাদের এক প্রতিবেদনে একথা জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা