,

আমির-পুত্রের মন ভোলাতে…

Aamir-Khan-and-Aishwarya-Rai-বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া ও অভিষেকের মেয়ে আরাধ্য আর আমির খান ও কিরণ রাওয়ের চার বছরের ছেলে আযাদের মধ্যে খুব ভাব। দুজন দুজনের খেলার সাথি। সম্প্রতি প্রো কাবাডি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মায়ের সঙ্গে হাজির হয়েছিল ছোট্ট আযাদ। কিন্তু আরাধ্য তো এখন ভারতের বাইরে। মায়ের সঙ্গে সে বেড়াতে গিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তাই এই অনুষ্ঠানে আরাধ্য আসতে পারেনি। আর বন্ধুর দেখা না পেয়ে ভীষণ মন খারাপ হয়েছে আযাদের। এরপর তাকে শান্ত করতে অস্থির হয়ে উঠেছেন বাকিরা।

অনুষ্ঠানের পুরো সময়জুড়ে আযাদ নাকি বারবার শুধু আরাধ্যর কথাই জিজ্ঞেস করছিল। আরাধ্যর দাদা অমিতাভ বচ্চন অনেক রংঢং করে তাঁকে মজা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অভিষেকও তখন আমির–পুত্রের মন অন্যদিকে নেওয়ার অনেক চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। শেষে আরাধ্যর ভাবনা থেকে আযাদের মন ভোলাতে নাকি রণবীর কাপুরও এগিয়ে আসেন। এরপরও তাঁরা ছোট্ট আযাদকে শান্ত করতে পেরেছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি। বলিউড বাবল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা