,

মানবাধিকার কমিশনে নতুন চেয়ারম্যান বিচারপতি আমিরুল

1m1GMAu6jqrQবাংলাদেশ মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরীকে। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারপতি আমিরুল কবির চৌধুরীর বর্ণাঢ্য জীবনে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।
১৯৪০ সালের ২৩ জুন কক্সবাজার জেলার রামু উপজেলার নোনাছড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মরহুম গোলাম কবির চৌধুরী এবং মাতার নাম গোলনর বেগম চৌধুরী।
বিচারপতি চৌধুরী কক্সবাজার জেলা থেকে আইন পেশা শুরু করেন এবং পরবর্তীতে তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী তালিকাভুক্ত হন। ১৯৯৬ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং ২০০৪ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
২০০৭ সালে বিচারপতি চৌধুরী শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০০৮ সালে বাংলাদেশ সরকারের নবগঠিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ পান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা