,

খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

111খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি গ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আবু তালেব নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব খেদাছড়ার নিজেদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মরা পাইফ্যা এলাকার একটি লেকের পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন মো. এনামুল ও তার স্ত্রী পারভীন আকতার।

এনামুলের ছোট ভাই শামীম জানান, তার ভাই-ভাবি মঙ্গলবার বিকেলে ইজারা নেয়া লেক দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর তারা বাসায় ফেরেননি। তাদের খোঁজে বুধবার সকালে লেকের পাড়ে এসে ভাই-ভাবির ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানান, জমি বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা