,

ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন মোস্তাফিজ

Mostafizস্পোর্টস ডেস্ক : বছর ঘুরে আবার আসছে ঈদ-উল-ফিতর। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। আগামী ২ জুলাই সাতক্ষীরার উদ্দেশে ঢাকা ছাড়বেন ২০ বছর বয়সী পেসার। এমন তথ্যই নিশ্চিত করেছেন ফিজের বড় ভাই মোখলেসুর রহমান পল্টু।

ঈদের কেনাকাটা করেছেন কি মোস্তাফিজ? এমন প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন, ‘পুনর্বাসন ক্যাম্পে থাকার জন্য মোস্তাফিজ এখনো পর্যন্ত ঈদের কেনাকাটা করতে পারেনি। কিছুদিনের মধ্যে সে পরিবার ও বন্ধুদের জন্য কেনাকাটা করে ২ জুলাই সাতক্ষীরার উদ্দেশে রওনা দেবে।’

নিজ গ্রামে মোস্তাফিজ কীভাবে ঈদ পালন করবেন? এ বিষয়ে পল্টু জানান, মোস্তাফিজ নিজ গ্রাম তেঁতুলিয়ায় পরিবার ও বন্ধুদের সঙ্গেই ঈদের ছুটি কাটাবেন। নিজ গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মোস্তাফিজ। তবে ঈদের ছুটিতে মোস্তাফিজ কতদিন গ্রামে থাকবেন, এ বিষয়ে সরাসরি কিছু জানাননি তার বড় ভাই।

মুস্তাফিজের কাউন্টিতে খেলার বিষয়ে জানতে চাওয়া হলে মোখলেসুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি আপনাদের খুব একটা বলতে পারছি না। কারণ এসব বিষয় নিয়ে ও আমাদের সাথে বেশি কিছু বলে না। আসলে মোস্তাফিজ পুরোপুরি একজন পারিবারিক মানুষ। যখন সে আমাদের ফোন করে, তখন সে পারিবারিক বিষয় নিয়েই কথা বলতে থাকে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা