,

তুরস্কে বিমানবন্দরে হামলায় নিহত ৩৬

Istanbul---01আান্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড় শ মানুষ। গতকাল মঙ্গলবার রাতে এই হামলা হয়। হামলার জন্য ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএসকে সন্দেহ করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কর্মকর্তারা জানান, বিমানবন্দরের টার্মিনালের প্রবেশপথে তিন হামলাকারী প্রথমে নির্বিচারে গুলি ছোড়ে। এরপর তারা নিজেদের বোমায় উড়িয়ে দেয়।
হামলার পর বিমানবন্দরের বাইরে লোকজন। ছবি: এএফপি
দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, এই হামলার পেছনে আইএস থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেনি।

কর্মকর্তাদের ভাষ্য, হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই তুরস্কের নাগরিক।

হামলায় যেসব বিদেশি নাগরিক নিহত হয়েছেন, তাঁদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

হামলার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। লোকজনের দৌড়াদৌড়ি করতে থাকেন। হামলা থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন।

হামলার পর বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে দেওয়া হয়। পরে দেশটির প্রধানমন্ত্রী জানান, বিমান চলাচল আবার শুরু হয়েছে।

হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে। জার্মানি থেকে একই ধরনের ঘোষণা এসেছে।

সন্ত্রাস-উগ্রবাদের বিরুদ্ধে বৈশ্বিক তৎপরতা জোরদার করার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে