,

বিটিআই প্রিমিয়ার প্লাজায় ভয়াবহ আগুন (ভিডিও)

imagesরাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দফায় দফায় ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বুধবার সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে। বিভিন্ন স্থানে ধোঁয়া আছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ভবনটি থেকে ১২০ জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিভলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ভবনটির নিচতলা থেকে ৪ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ফার্নিচারের দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আবাসিকের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পরিদর্শক মাহমুদ জাগো নিউজকে বলেন, আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় ফায়ার স্টেশনের পাশাপাশি সদর দফতর থেকেও ইউনিট পাঠানো হয়েছে। মোট ২৩টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র আরো জানায়, ভবনের আশপাশের সব মানুষ নিচে নেমে এসেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ল্যাডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আগুনের সূত্রপাত কিংবা হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

https://www.youtube.com/watch?v=lTY7eKVP0v4

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ