,

র‍্যাব পরিচয়ে আটজনকে অপহরণের অভিযোগ

20141119055118ফরিদপুর প্রতিনিধি : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচয় দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে একই রাতে আট যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০-১৫ জনের একদল লোক র‍্যাব পরিচয় দিয়ে যুবকদের বাড়ি বাড়ি ঢুকে আটজনকে থেকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

অপহরণের শিকার আটজন হলেন পুলিয়া গ্রামের রাধেশ্যাম (৫৫), রবি দাস (২৮), তারাইল গ্রামের সোহেল মাতুব্বার (২৫), জুয়েল মাতুব্বার (২৩), তারাইল ঈশ্বরদী গ্রামের নুর হোসেন (২৮), সোহেল মিয়া (২২), কররা গ্রামের ইস্রাফিল (২৫) ও গাবতলী গ্রামের সাহাদাৎ হোসেন (২২)।

অপহৃত সোহেল মাতুব্বরের মা কোহিনুর বেগম বলেন, ‘আমার দুই ছেলেকে র‍্যাব-৮ লেখা কালো রঙের গাড়িতে জোর করে ধরে নিয়ে গেছে। আমার ছেলেদের দুদিনে কোনো খোঁজ পাইনি।’ তিনি আরো বলেন, ‘গত বছর আমার দুই ছেলেরে র‍্যাব পরিচয়ে ধরে নিয়ে গিয়ে প্রায় সাত মাস পর ফেরত দিয়েছে।’

আরেক অপহৃত নুর হোসেনের স্ত্রী সুবর্ণা বলেন, ‘আমার স্বামীকে ১০-১৫ জনের একদল লোক গায়ে গেঞ্জি ও প্যান্ট পরা অবস্থায় সোমবার ভোরে বাড়ি থেকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। আমি থানা ও র‍্যাব অফিসে গিয়ে কোনো খোঁজ পাইনি।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। তবে কারা তাদের অপহরণ কিংবা ধরে নিয়ে গেছে এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তা ছাড়া এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

ফরিদপুর র‍্যাব ৮-এর মেজর আল হাসান মোবাইল ফোনে বলেন, ‘র‍্যাব পরিচয়ে আটজনকে তুলে নেওয়ার ঘটনাটি আমরা শুনেছি। তবে এ ঘটনা আমাদের ফরিদপুর র‍্যাব-৮ ও মাদারীপুর র‍্যাব অফিস থেকে করা হয়নি। আমরা এ বিষয়ে অবগত নই। এটা কারা কীভাবে করেছে সেটা আমরা বলতে পারব না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা