,

বৈধ কাগজ থাকলে ইফতার প্যাকেট, না থাকলে মামলা

93নিউজ ডেস্ক : লাইসেন্সবিহীন মটরসাইকেল আটকাতে অভিনব পদ্ধতি অবলম্বন করছে র‌্যাব। মটরসাইকেলের বৈধ কাগজপত্র থাকলে ইফতার প্যাকেট আর না থাকলেই দেওয়া হচ্ছে মামলা। মঙ্গলবার ইফতারের আগ মুহূর্তে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এমন পদ্ধতি অবলম্বন করে র‌্যাব-৫। র‌্যাবের এমন অভিনব অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, অবৈধ মটরসাইকেলের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় যেসব মোটরসাইকেল মালিকের বৈধ কাগজ রয়েছে তাদের এক প্যাকেট করে ইফতার দেওয়া হয়। অন্যদিকে যাদের বৈধ কাগজ নেই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ডিএডি মোজাহার আলী।

র‌্যাব-৫ এর কমান্ডার মিজানুর রহমান বলেন, অবৈধ মটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা