,

শিশুদের রিমান্ড নয় : আদালত

policeনিউজ ডেস্ক : শিশুকে রিমান্ডে দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। তবে শিশুকে কিশোর উন্নয়ন কেন্দ্রের গেটে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে।

একটি শিশুকে রিমান্ডে নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দিয়েছেন।

রাজধানীর পল্লবী থানার একটি প্রতারণার মামলায় ১৬ বছর বয়সী এক শিশুকে ওই আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম। তাতে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এই শিশুটিসহ ১৪ জনকে গত রোববার গ্রেপ্তার করে র‍্যাব-৪।

ওই রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত বলেন, শিশুকে রিমান্ডে দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। পরে শিশুটিকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত।

এ ব্যাপারে এসআই শহীদুল প্রথম আলোকে বলেন, ‘শিশুদের রিমান্ডে নেওয়ার আবেদন করা যাবে না—এমন তথ্য আমার জানা নেই।’

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের সূত্র বলছে, এর আগেও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভিন্ন অপরাধের মামলায় গ্রেপ্তার শিশুদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। আদালতও শিশুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

দুটি মামলার নথি থেকে জানা গেছে, গত ১০ মে গুলশান থানার পুলিশ ছিনতাইকারী সন্দেহে চার শিশুকে গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে। এ ছাড়া গত বছরের ১২ আগস্ট কাফরুল থানার একটি মাদকের মামলায় এক শিশুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শিশুদের রিমান্ডে নেওয়ার আবেদন প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রথম আলোকে বলেন, শিশুদের রিমান্ডে নেওয়ার আইনগত কোনো সুযোগ নেই, এমন আদেশ আদালত থেকে হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তবে এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন।

মিরাশ উদ্দিন জানান, এর আগেও শিশুদের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। মামলার তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকেও শিশুদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়ে থাকে।

এ ব্যাপারে জানতে চাইলে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল হালিম বলেন, শিশুসংক্রান্ত আন্তর্জাতিক সনদ (কনভেনশন) অনুযায়ী শিশুদের রিমান্ডে দেওয়ার কোনো বিধান নেই। বাংলাদেশ যেহেতু ওই সনদে স্বাক্ষর করেছে এবং শিশু আইন, ২০১৩-এর মাধ্যমে তা বাস্তবায়ন করেছে। তাই শিশুদের কোনোমতে রিমান্ডে নেওয়া যাবে না।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘শিশুদের রিমান্ডে না দেওয়ার ব্যাপারে আদালতের এই আদেশ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আশা করি, পুলিশ আর শিশুদের রিমান্ডে নেওয়ার আবেদন করবে না। আর আদালতের এই আদেশ সারা দেশের সংশ্লিষ্ট সবাই অনুসরণ করবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে