,

পোশাক খাত চ্যালেঞ্জের মুখোমুখি : সংসদে বাণিজ্যমন্ত্রী

23849_copy (1)নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের তৈরি পোশাক খাত নানা প্রতিকূলতার সম্মুখীন। বৈশ্বিক রাজনীতির কারণে এখন এ খাত চ্যালেঞ্জের মুখোমুখি। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের কাছাকাছি আসতে ভারত সরকার সে দেশের পোশাক খাতে ৪ হাজার কোটি টাকার অর্থ ইনসেনটিভ দিয়েছে। আমাদেরও এই খাতকে সহযোগিতা দিতে হবে।

সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগ্রতির চিত্র তুলে ধরে বলেন, আজ সব সূচকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। স্বাধীনতার পর ৭শ’ ৩৪ কোটি টাকার বাজেট এখন ৩ লাখ ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সাড়ে ৭ কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি ছিল, এখন ১৬ কোটি মানুষের দেশ খাদ্য উদ্ধৃত। খাদ্য এখন রফতানি করা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল এখন স্বপ্ন নয়, বাস্তব। নিজের যোগ্যতায় প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বিশ্বে খ্যাতিনাম নেতায় পরিণত হয়েছেন।

বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, প্রত্যেক দিন ইফতার পার্টিতে অশোভনীয়, অমার্জনীয় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। তার বক্তব্যেই প্রমাণ হয়েছে বিএনপি নেত্রী এখন হতাশ।

দেশে আজ নানা ধরনের ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র অতীতেও ছিল। কিন্তু প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন। কোনো কিছুই তার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা