বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

Road_accident-1চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে মিশুকের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহতরা হলো শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী সেরিনা বেগম (৩৫), তার ছেলে ইমন (১০) এবং একই গ্রামের মাহবুবের স্ত্রী জাকেরা বেগম (৩৯)। সেরিনা বেগম ঘটনাস্থলে এবং ইমন ও জাকেরা বেগম দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহতরা সকলেই মিশুকের যাত্রী।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে। এ ঘটনায় ট্রাকসহ চালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলী জানান, একটি খালি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাবার সময় পাইলিং মোড়ে একটি মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী সেরিনা বেগম এবং অপর দুইজন রাজশাহীতে মারা যান। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব