,

কিছু এলাকায় ২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা

 

 

নিজস্ব প্রতিবেদক :  ১ জুলাই থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হলেও ব্যবসায়ীদের বিশেষ অনুরোধে ২, ৩ ও ৪ জুলাই বিভিন্ন বাণিজ্যিক এলাকা ও বৃহৎ শপিং মার্কেট সংশ্লিষ্ট ব্যাংকগুলো খোলা রাখার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত সার্কুলারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দেয়া হয়েছে।

2016_06_28_16_45_43_U5fGh7L6G296MqiBww4SrxvAOAcbxD_original

সার্কুলারে বলা হয়েছে, সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে কেবলমাত্র নগদ অর্থ উত্তোলন ও জমা করার জন্য দেশের সব বাণিজ্যিক এলাকা ও বৃহৎ শপিং কমপ্লেক্স মার্কেট সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো ২, ৩ ও ৪ জুলাই খোলা থাকবে। তবে ঠিক কোন কোন এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে তা তফসিলি ব্যাংকগুলোকে নিজেদের বিবেচনায় ঠিক করতে বলা হয়েছে।

 

সেই সঙ্গে কাজে যোগদানকারী কর্মকর্তাদের যুক্তিসঙ্গত ভাতা দেয়ার পরামর্শও দেয়া হয়েছে।এর আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও টাঙ্গাইল এ অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি এলাকার শুধুমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ২ ও ৩ জুলাই (শনি ও রোববার) ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে এ সিদ্ধান্ত জানায়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা