,

গোমাংস পরিবহন করায় পিটিয়ে গোবর খাওয়ানো হলো

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গরুর মাংস নিয়ে সহিংসতার শিকার হয়েছেন অনেকেই। এবার গরুর মাংস পরিবহন করায় শাস্তিস্বরূপ দুই ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে গরুর গোবর ও মূত্র খাইয়েছে গ্রামরক্ষকরা।গত ১০ জুন ভারতের হরিয়ানা রাজ্যের একটি গ্রামে গ্রামরক্ষকদের হাতে ধরা পড়ার পর এই ঘটনা ঘটে। গ্রাম রক্ষকরা রিজওয়ান এবং মুখতাইর নামের দুই লোককে আটক করে শারীরিক ও মানসিক অত্যাচার করার এই ঘটনা স্বীকার করেছে।

2016_06_28_17_55_17_BEXjIzHKgWP9FgOOx4yogXhibdsc9t_original

গ্রামরক্ষকদের প্রধান জাদব বলেছেন, ঐ ২ ব্যক্তি প্রায় ৭০০ কেজি গরুর মাংস নিয়ে গাড়িতে করে মেওয়াত থেকে দিল্লি যাচ্ছিলেন। আমরা খবর পেয়ে তাদেরকে প্রায় ৭ কিমি ধাওয়া করে বদরপুর সীমান্তের কাছে গিয়ে আটক করি। এরপর শিক্ষা দেয়ার জন্য জোর করে গরুর গোবর খাওয়াই। পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতে কয়েকটি রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ হওয়ার পর অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে। গরু জবাই, গরুর মাংস খাওয়া কিংবা পরিবহনের সন্দেহে অনেক মোসলমান সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছেন, অনেকে হতাহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা