,

রমজানে মসজিদে ইহুদি প্রবেশ নিষিদ্ধ করলো ইসরায়েল

 

আন্তর্জাতিক ডেস্ক :পবিত্র রমজান মাস পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি ও অন্যান্য অমুসলিমদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মসজিদে নামাজ আদায়ে আসা মুসলিম ও ইসরায়েলি পুলিশের মধ্যে ২ দিনের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইহুদি প্রবেশের নিষেধাজ্ঞা রমজানের শেষ পর্যন্ত বহাল থাকবে।

2016_06_28_17_08_45_nvTyX8LD7q9eESOiWfeSlSxjb9IOmD_original

রবিবার সকাল থেকেই মসজিদগামী মুসলিমদের সাথে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ বাধে। মূলত রমজান মাসে ইহুদিদের মসজিদ পরিদর্শনে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি দেয়া থেকেই দ্বন্দ্বের সূত্রপাত।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট রবিবার জানিয়েছে, এই সংঘর্ষে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও মারধোরের শিকার হয়ে আহত ৭ জন ফিলিস্তিনিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আল-আকস মসজিদ প্রাঙ্গণটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। ঐ জায়গাটি ১৯৬৭ সালে ইসরায়েল নিজেদের করে নেয় যেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। ইহুদি ও অমুসলিমরা মসজিদ পরিদর্শন করতে পারেন কিন্তু প্রার্থনা করতে পারেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা