,

ফিটনেস ছাড়া লঞ্চ চলতে দেব না: শাজাহান

নিজস্ব প্রতিবেদক : ফিটনেস ছাড়া কোনো লঞ্চ চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী এ তথ্য জানান।ঈদের আগে রং করে ফিটনেসবিহীন লঞ্চ নামানো হজ্জে― শাজাহান খান বলেন, ‘যেগুলো (লঞ্চ) নামবে আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমরা ফিটনেস ছাড়া কোনো লঞ্চ চলতে দেব না। এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত।’

download

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘আগে নৌপরিবহন সেক্টরে কোনো শৃঙ্খলা ছিল না। এর আগে কেন এত নৌ-দুর্ঘটনা হয়েছে? কারণ হলো, যেসব জাহাজ বা নৌযান নির্মাণ করা হয়েছে, সেগুলো তাদের মতো করে নির্মাণ করেছে। তারপর ডিজি শিপিংয়ের কাছে আসছে যে এটা অনুমোদন দেন। ডিজি শিপিং অনুমোদন দিয়েছে।’

‘এখন আমরা নিয়ম করে দিয়েছি আগে ডিজাইন পাস করতে হবে। অনেক জাহাজ আটকে গেছে, তারা নির্মাণকাজ শেষ করেছে কিন্তু আমরা তাদের এখনো পারমিশন (অনুমোদন) দেইনি’ বলেন শাজাহান খান।

ঈদের আগে লঞ্চের রং করানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনি শরীরে যদি সাবান-টাবান (না দেন) বা ভালো করে গোসল না করেন তবে ময়লা জমবে। এ ছাড়া ঈদ বা কোনো না কোনো সময় তো বাড়ি রং করান। একটু ভাঙচুর হলে মেরামত করান। রং ও ইঞ্জিনের (লঞ্চের) কাজ করানোও এটা কোনো অন্যায় নয়। এটা সঠিক। এটা না করালে আমরা ফিটনেস সনদ দেব না।’

এবার ঈদে ফিটনেসবিহীন লঞ্চ যাতে না চলতে পারে এ ব্যাপারে সরকার খুবই সতর্ক জানিয়ে শাজাহান খান বলেন, ‘ওভারলোডিং (লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন) ঠেকাতে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ, মন্ত্রণালয়ের অফিসাররা থাকবেন।’

তিনি বলেন, ‘অনেকে আমরা আরামে ঈদ করি, কিন্তু আমাদের অফিসারদের অনেকের ঈদ করা হয় না। তারা থেকেই কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করবেন। তারা ব্যস্ত থাকবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে।’

ঈদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বেসরকারি মালিকানাধীন লঞ্চের বিশেষ সার্ভিস ১ জুলাই থেকে শুর“ হবে বলেও জানান নৌপরিবহনমন্ত্রী। পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সংস্থার সঙ্গে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সংস্থা প্রধান ও মন্ত্রণালয়ের পক্ষে সচিব অশোকমাধব রায় স্বাক্ষর করেন।

এ চুক্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য সং¯’াগুলোকে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। বছর শেষে লক্ষ্য অনুযায়ী সংস্থার বাস্তব কাজের মূল্যায়ন করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা