,

জ্যেষ্ঠদের বাদ দিয়ে কনিষ্ঠদের পদোন্নতি হয়নি: আশরাফ

 
নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়নি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নীতিমালার আলোকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি দেওয়া হয়ে থাকে।

1462287666

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, উপসচিব ও তদূর্ধ্ব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি প্রদানের জন্য পরীক্ষার প্রথা চালুর আপাতত কোনো পরিকল্পনা নেই। উপসচিব ও তদূর্ধ্ব পদে পদোন্নতির জন্য বিদ্যমান ‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা ২০০২’ সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

সরকারি দলের গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, সরকার চুক্তিভিত্তিক নিয়োগকে নিরুৎসাহিত করে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। বিশেষায়িত পদে এবং যেসব সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের সংকট রয়েছে, যেসব সংস্থায় উপযুক্ত সামরিক, বেসামরিক ও বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়ে থাকে।

সরকারি দলের মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা বৃদ্ধির পরিকল্পনা আপাতত সরকারের নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা