,

আইনি প্রক্রিয়া ছাড়াই দায়ের করা মামলায় কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট: ফখরুল

news-image

 
নিজস্ব প্রতিবেদক : কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই দায়ের করা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

 

বিবৃতিতে ফখরুল বলেন, “বিদেশি নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের পরপরই কোন আইনি প্রক্রিয়া ব্যতিরেকেই জঙ্গিবাদের সাথে বিএনপিকে যুক্ত করতে ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুমকে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করা হয়। এখন সেই মামলায় কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে। আসলে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত থাকার কারণে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা আগেও বলেছি-জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদেরকে আড়াল করতেই তাবেলা হত্যাকা-সহ পরবর্তীতে সকল হত্যাকাণ্ডে বিএনপি’র ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে।

 

তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, লাখ লাখ কোটি টাকা পাচার হওয়া, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, গুম, খুন, গুপ্তহত্যা এসবের ভয়াবহতা থেকে জনদৃষ্টিকে ঝাপসা করতেই জঙ্গিবাদের সাথে বিএনপিকে যুক্ত করার অপচেষ্টা করেছে বর্তমান সরকার। জঙ্গিবাদের চিহ্নিত করে তাদেরকে ধরতে সরকারের ব্যর্থতা প্রমাণ করে যে, সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের সাথে জড়িত। দেশে একের পর এক সংঘটিত বিদেশি নাগরিক, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মযাজক, পুরোহিত, ধর্মান্তরিত খৃশ্চিয়ান, ব্লগার, বাউল-সাধক হত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডগুলোর কুলকিনারা করতে চরম ব্যর্থতা ঢাকতেই সরকার বিএনপির ঘাড়ে দোষ চাপানোর অংশ হিসেবেই তাবেলা সিজার হত্যার ঘটনায় ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুমের বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়। সেই মামলায় কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের ঘটনায় সরকারের প্রকৃত স্বরুপ উন্মোচিত হলো যে, তারাই জঙ্গিদের রক্ষা করছে এবং এজন্যই বিএনপি’র ওপর দোষ চাপানো হচ্ছে। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহারের জোর দাবি করছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা