,

চট্টগ্রামের ৪ উচ্চপদস্থ কর্মকর্তাসহ পুলিশের ১৩ পদে বদলি-পদায়ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চারজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ কথা জানা গেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করা হয়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে সিলেটে মহানগর পুলিশে একই পদে, উপ পুলিশ কমিশনার সঞ্জয় কুমার কুন্ডুকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে, উপ পুলিশ কমিশনার মো. কামরুল আমীনকে বরিশাল মহানগর পুলিশে একই পদে ও মোকতার হোসেনকে ভোলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

index_133345_133347

বদলি হওয়া অপর পুলিশ কর্মকর্তাদের মধ্যে সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেটের উপকমিশনার, এম এ মাসুদকে চট্টগ্রামের পুলিশ সুপার (কমান্ড্যান্ট), মো. মোখলেছুর রহমান, এস এম মোস্তাইন হোসেন ও মো. মারুফ হোসেনকে চট্টগ্রামের উপকমিশনার, আবু হেনা খন্দকার অহিদুল করিমকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার, নওরোজ হাসান তালুকদারকে ঢাকা পিবিআইয়ের পুলিশ সুপার, মো. আবুল বাশার তালুকদারকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (চলতি দায়িত্বে), মো. আবুল খায়েরকে রাজশাহীর পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা