,

মেসির অবসরে হতাশ বাংলাদেশের ক্রিকেটাররা

mesy-retireস্পোর্টস ডেস্ক : গতকালকেই অবসর নিয়েছেন মেসি। তারপর থেকেই মেসির অবসর নিয়ে চলছে নান কথার ঝড়। শত্রুরাও বলছে মেসি ভুল সিদ্ধান্ত নিয়েছে। মেসির অবসর প্রভাব ফেলেছে বাংলাদেশের ক্রিকেটেও।

তার সিদ্ধান্তের পর শুধু ফুটবল বিশ্বেই না রাজ্যর হতাশা নেমে এসেছে ক্রিকেটারদের মনেও। মেসির অবসরের খবরে গত বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজের কন্ঠেও ঝড়ে আক্ষেপ। তিনি বলেন, ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার মেসির এত অল্প বয়সে অবসরে যাওয়ার বিষয়টি হতাশার। এতে শুধু আর্জেন্টিনারই ক্ষতি হবে না বরং পুরো ফুটবল বিশ্বের জন্যই ক্ষতির কারণ হবে।

বাংলাদেশ জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম ভরসা আল-আমিন হোসেন লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণায় বলেন, প্রথমে শুনার পর নিজ কানকে বিশ্বাস করতে পারেননি। আমি সবসময় চেয়েছি মেসির নামের পাশে কমপক্ষে একটি বিশ্বকাপ যুক্ত হোক। তার অবসরের পর মেসিবিহীন আর্জেন্টিনা দল আর আগের মতো থাকবে না। বিষয়টি সত্যিই দুঃখজনক।

ব্রাজিল সমর্থক হলেও ক্ষুদে জাদুকরের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে এভং এটা মেসির ভুল পদক্ষেপ উল্লেখ করে নিজের ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয় দলের গতি তারকা রুবেল হোসেন লিখেন, দমেসির কাছ থেকে ফুটবলভক্তরা আজকের ম্যাচে জয় দেখতে চেয়েছিল,কিন্তু সে কিনা এই পরাজয়ের দিনেও আরেকটা পরাজয়ের কথা জানালেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা