বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবদলকে নিয়ে জাতীয় ঐক্য চান এরশাদ

11198_1নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের অবস্থা ভয়াবহ এ থেকে রক্ষা পেতে যেসেকল দল ঐক্য করতে চায় তাদের নিয়ে জাতীয় ঐক্য করুন।দেশে সুশাসন নেই গুপ্ত হত্যা থেকে শুরু করে ব্যাংক লুটসহ সবছেক্টরে দেশের আবস্থা অনেক খা্রাপ।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এরআগে সকাল ১০ টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি বলেন, আমরা সরকারি ও বিরোধী দল এদেশের ১৬ কোটি মানুষের কল্যান চাই, শান্তি চাই, দারিদ্রমুক্ত বাংলাদেশ চাই। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। আমরা বিরোধী দল করি, মতাদর্শ ভিন্ন। জনগণ আমাদের ম্যান্ডেড দিয়েছে সরকারি দলের ভুলত্রুটি তুলে ধরার জন্য। সংবিধান অনুযায়ী এই দায়িত্বপালনে যদি আমরা ব্যর্থ হই তাহলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকারের বন্দনা করার জন্য সরকারি দল রয়েছেন। কারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে।

এরশাদ বলেন, অর্থমন্ত্রী বিরাট বাজেট দিয়েছে। বাজেট বড় হলেই জনগণের কল্যাণ হবে তা বলা যাবে না। বাজেট দেয়ার পর ব্যবসায়ীরা বলেছেন এমন জটিল বাজেট তারা আর দেখেনি। তারা যদি এ কথা বলে তাহলে কিভাবে হবে? ৩৭ হাজার কোটি টাকার ঋণ খেলাপী অবলোকন করেছেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? এটা জনগণের টাকা, পেনশন ভোগীদের টাকা। এই টাকা আপনি মওকুফ করে দিয়েছেন। এই অধিকার আপনাকে আমরা দেইনি।

এ সময় ব্যাংকের অর্থ জালিয়াতকারী ও অর্থ পাচারকারীদের বিচারের দাবি জানান তিনি।

বাজেটে কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, যারা লুটেরা তাদের বিচার করতে পারেন না। তারা মাথা উঁচু করে আছেন। আমারা সময় তো কোন ব্যাংক জালিয়াতি হয়নি। পারলে দেখান অমার সময় কোন ব্যাংক লুটপাট হয়েছে। আমি রাজনীতি ছেড়ে দেব।

২০১১-১২ সালে শেয়ারবাজারে ধ্বস নেমেছিল উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, আমরা এখনও তা কাটিয়ে উঠতে পারিনি। আমি শেয়ার বাজারে গিয়েছিলাম। কান্না শুনেছি, আর্তনাদ শুনেছি। জনাব ইব্রাহীমের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট আমরা জানতে পারিনি, কোন প্রভাবও দেখিনি। তাহলে এই কমিটি করে লাভ কি?

দেশের শিক্ষার মান কমছে উল্লেখ করে তিনি বলেন, ১৩০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এরা কি চাকরি পাচ্ছে? সরকারি প্রতিষ্ঠান বিবিএস’র তথ্য অনুযায়ী, গত দেড় দশকে আমাদের দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩৩ হাজার। অধিকাংশই শিক্ষিত বেকার। এদের দিকে নজর দেয়া উচিত। পঞ্চম শ্রেনীর পিএসসি পরীক্ষা বাতিলের দাবিও জানান তিনি।

যে দেশে এসপির স্ত্রী নিরাপদ নয় সে দেশে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে, এমন প্রশ্ন রেখে এরশাদ বলেন, মার্চ মাস থেকে এ পর্যন্ত ১৩ জন গুপ্তহত্যা শিকার হয়েছে, এর দায়িত্ব সরকারকে নিতে হবে। ২০০৪ সাল থেকে আজ পর্যন্ত বন্দুকযুদ্ধে ১৭১৫ জন নিহত হয়েছেন, এসব কি সুশাষনের ইঙ্গিত বহন করে। ক্রসফায়ার চালু করেছিল বিএনপি। কারণ তখন আইনের শাসন ছিল না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সুশাসন আজ কেবল প্রশ্নবিদ্ধ নয়, গুলিবিদ্ধ। আসুন এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সবাই মিলে ঐক্যমত গড়ে তুলি। যারা সন্ত্রাস, জ্বালাও পোড়াওয়ে বিশ্বাস করেনা তাদের সাথে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করুন। কঠিন সঙ্কট থেকে দেশকে রক্ষা করুন।

প্রধানমন্ত্রীর কষ্ট দেখে দু:খ হয়, এর সমাধাণ আছে জানিয়ে তিনি বলেন, উনই আসার পর অনেক উন্নয়ন হয়েছে। এতো উন্নয়নের লোড আপনি (প্রধানমন্ত্রী) নিতে পারবেন না। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন। প্রাদেশিক ব্যবস্থা গ্রহণ করলে আপনার এই চাপ কমে যাবে। এটা করলে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকবে। এই সংসদে প্রাদেশিক সরকারের বিল পাশ করা হোক।

আমি সবসময় আওয়ামী লীগের পাশে থেকেছি। ১৯৯১ সালে আওয়ামী লীগের সাথে একসাথে সংসদ থেকে পদত্যাগ করেছি। আমরা যুগপত আন্দোলন করে অত্যাচারি বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছি। ১৯৯৬ সালে সমর্থন দিয়ে ২১ বছর পর আপনাদের ক্ষমতায় এনেছি। ২০০৬ সাথে মহাজোট গঠন করে ২০০৮ সালে আপনাদের বিশাল জয় এনে দিয়ে দিয়েছি।

আমি প্রথম রাষ্ট্রপ্রধান জাতির জনকের কবর জিয়ারত করেছি। আমার এখনও ইচ্ছা হয় জাতির জনকে পুস্পস্তবক অর্পন করি। কিন্তু তিনি তো আমার জনক নয়, তিনি আওয়ামী লীগের জনক। জাতির জনক শেখ মুজিবকে সার্বজনিন করার দাবি জানাচ্ছি। আমাদের সাথে আপনাদের নীতি-আদর্শে পার্থক্য আছে, দেশ ও জাতির কল্যাণে আমরা এক ও অভিন্ন।

তিনি বলেন, আর্থমন্ত্রী বাজেট দিয়েছেন তিনি বলেছেন ব্যাংকে সাগর চুরি হয়েছে। তিনি বজেটে বৃক্ততায় বলেননি এর প্রতিকার কি, যারা এর সাথে জড়িত তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে এটা জনগণকে জানাতে হবে। শুধু ব্যাংক লুট নয় দেশের টাকা সরে চার হাজার কোটি টাকা প্রচার করা হচ্ছে যা দিয়ে আরেকটি বাজেট দিয়েও এক লাখ হাজার কোটি টাকা থেকে যেত। এ পাচারে বিষয়ে সরকার কিছু ব্যবস্থা নেয়নি।