,

ট্যানারি মালিকদের জরিমানার আদেশ ১৭ জুলাই পর্যন্ত স্থগিত

1467094693নিউজ ডেস্ক : রাজধানীর হাজারীবাগে থাকা ১৫৪ ট্যানারি সাভারে না সরানো পর্যন্ত পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক ট্যানারি মালিককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার হাইকোর্টের আদেশ ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ট্যানারি মালিকদের করা এক আবদেনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদলতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি হাইকোর্টের আদেশ ওইদিন পর্যন্ত স্থগিত করে দেন। একইসঙ্গে স্থগিত আবদেনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন।

গত ১৬ জুন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৫৪ ট্যানারির প্রত্যেক মালিককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন। সোমবার হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ট্যানারি মালিকরা। আজ মঙ্গলবার আবেদনের পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং রিটকারী সংগঠনের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ শুনানি করেন।

উল্লেখ্য, ২০০১ সালে হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। এরপর ২০০৯ সালের ২৩ জুন আরেক আদেশে ট্যানারি সরানোর জন্য ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। পরবর্তীকালে সরকারপক্ষের আবেদনে ওই সময়সীমা কয়েক দফা বাড়ানোর পরও ট্যানারি স্থানান্তরের হাইকোর্টের আদেশ বাস্তবায়ন হয়না। এরপর রিটকারী সংগঠন আদালত অবমাননার আবেদন করেন। ওই আবেদনে হাইকোর্ট রুল জারি করে।

ওই রুলের জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়, একাধিকবার তাগিদ দেয়ার পরেও দশটি প্রতিষ্ঠান হাজারীবাগ থেকে তাদের ট্যানারি সরায়নি। পরে হাইকোর্ট ওই দশ প্রতিষ্ঠানের মালিককে তলব করে। এই তলবের মধ্যেই একটি জাতীয় দৈনিক ট্যানারি শিল্প নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের শিরোনামে বলা হয় ‘হাজারীবাগ ট্যানারি মুক্ত হতে আরও দুই বছর!’ এবং ‘নেতাদের ট্যানারির কাজ এগোয়নি’ । এরপর রিটকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ প্রতিবেদন দুটি যুক্ত করে গত এপ্রিল মাসে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনে গত ১৩ এপ্রিল হাইকোর্ট হাজারীবাগের ট্যানারি শিল্পের বর্তমান চিত্র প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে শিল্প সচিবকে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি