,

মেসিকে থাকার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্টের ফোন

Presidentস্পোর্টস ডেস্ক : সাধারণ মানুষের আকুতি তো আছেই। গতকাল সোমবার খবরটা আসার পর থেকেই বিশ্বজুড়ে ফেসবুক-টুইটারে লিওনেল মেসিকে চরম সিদ্ধান্ত না নেওয়ার আকুল আবেদন জানাচ্ছেন সাধারণ মানুষ। শুধু আর্জেন্টিনার সমর্থকেরা নন, তাতে যোগ দিয়েছেন সবাই। মেসির কাছে সরাসরি ফোন গেছে আর্জেন্টিনার প্রেসিডেন্টেরও। মাউরিসিও মাক্রি মেসির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। অনুরোধ জানিয়েছেন, এখনই হুট করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। মেসিকে যে আর্জেন্টিনার ভীষণ প্রয়োজন।

আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া মেসি সেই শৈশবেই চলে গিয়েছিলেন দেশ ছেড়ে। বেড়ে ওঠা, বড় হওয়া বার্সেলোনাতেই। কিন্তু জাতীয় দল হিসেবে মেসিকে আর্জেন্টিনাকেই বেছে নেন; স্পেন যদিও তাঁকে পেতে প্রাণপণ চেষ্টা করেছিল। এমনকি স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে মেসিকে খেলানোর আয়োজন প্রায় করেই ফেলেছিল দেশটির ফুটবল সংস্থা। মেসি যদি স্পেনের হয়ে খেলত? নামের পাশে একটি বিশ্বকাপ আর দুটি ইউরো থাকত!

কিন্তু নিজ দেশের নাড়ির টান কেইবা অস্বীকার করতে পারে? নিজ দেশের সবচেয়ে বড় সম্পদটাকে আর্জেন্টিনাও এভাবে হারিয়ে ফেলতে চায় না। আর্জেন্টিনার প্রেসিডেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন জানার পর প্রেসিডেন্ট নিজে থেকে ফোন করেন মেসিকে। অনুরোধ করেন জাতীয় দলের সঙ্গে থেকে যেতে। সেই মুখপাত্র বলেছেন, তিনি মেসিকে ফোন করে বলেছেন জাতীয় দলের পারফরম্যান্সে কতটা গর্ব তিনি অনুভব করেন। বলেছেন, মেসি যেন সমালোচনায় কান না দেন। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে