বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যিক জালিয়াতিতে শীর্ষ দেশ ভারত

 

আন্তর্জাতিক ডেস্ক :বাণিজ্যিক জালিয়াতিতে পৃথিবীতে ভারতের অবস্থান এখনও শীর্ষে। মার্কিন সংস্থা ক্রোলের বিশ্বব্যাপী করা একটা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, দুর্নীতি বা ঘুষ, মেধাস্বত্ত্ব চুরি, আর্থিক তছরুপ ইত্যাদি মোট এগারো ধরনের জালিয়াতি নিয়ে চালানো সমীক্ষায় সাতটিতেই ভারতের অবস্থান এক নম্বরে।

2016_06_27_21_23_46_I5WgWMLFhxRXnX1wMTxnskC8OvaAEf_original

ক্রোলের কমিশন করা এই বার্ষিক ‘গ্লোবাল ফ্রড সার্ভে রিপোর্ট’টি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। এ জন্য তারা সারা দুনিয়ার সাড়ে সাতশোরও বেশি সিনিয়র বাণিজ্যিক কর্মকর্তার মতামত নিয়েছে। ২০১৫-১৬ সালের ওই প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে, কর্পোরেট ফ্রড বা বাণিজ্যিক জালিয়াতির বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের স্থান শীর্ষে। আর সেই জালিয়াতির প্রায় ২৫ শতাংশই হল সরাসরি ঘুষ।

ভারতে ক্রোলের প্রতিনিধি রশ্মি খুরানা বলেন, ‘যে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মধ্যে ৮০ শতাংশ স্বীকার করেছেন তাদের সংস্থা জালিয়াতির শিকার হয়েছে। চার ধরনের জালিয়াতিতে- ঘুষ, অর্থ পাচার, মেধাস্বত্ত্ব চুরি করা আর কমপ্লায়েন্স- ভারতের স্কোর সবার চেয়ে খারাপ হয়েছে। ভারতে বিভিন্ন কোম্পানিকে জালিয়াতি ধরতে ও তার তদন্তে সাহায্য করতে আমাদের যে অভিজ্ঞতা হয় সেসব এই প্রতিবেদনের সঙ্গে মিলে যায়।’

দুর্নীতি-বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ভারতীয় শাখাও মনে করে বাণিজ্যিক জালিয়াতি এমন একটা বিষয়- যা ঘটছে জেনেও ভারত এতদিন চুপচাপ হাত গুটিয়ে থেকেছে। এর ফলে ভারত সরকার ‘মেক ইন ইন্ডিয়া’র মতো যেসব বিনিয়োগ টানার উদ্যোগ নিয়েছে তা মার খাচ্ছে।

টিআই ইন্ডিয়ার নির্বাহী অধিকর্তা রমানাথ ঝা বলেন, ‘নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছিলেন প্রধানত দুর্নীতি-বিরোধী এজেন্ডায় ভর করে। কিন্তু তার সরকার এখনও দুর্নীতি রুখতে তেমন কিছুই করেনি। কালো টাকা রুখতে কিছু ব্যবস্থা নেয়া হলেও কর্পোরেট ফ্রড নিয়ে প্রায় কিছুই করা হয়নি। এই অপরাধে গত দুবছরে একজনও গ্রেপ্তার হয়নি।’