,

বধূকে বিবস্ত্র করে গোটা শরীরে উল্কি!

house_wife_india_17622_1467036214নিউজ ডেস্ক : কপালের উল্কিতে লেখা, ‘আমার বাবা চোর’। শুধু তাই নয়, গোটা শরীরেই অশ্লীল ভাষায় আঁকা আরও নানা উল্কি। বিয়ের সময় পণ দিতে না পারায় এমন বর্বরতার শিকার হয়েছেন ভারতের রাজস্থানের আলওয়ারের ওই বধূ।

তার বাবা-মায়ের অভিযোগ, বিয়ের সময় তাদের কাছে ৫১ হাজার টাকা পণ চেয়েছিল মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা। দিতে না পারায় প্রায়ই মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তারা।

অত্যাচার সহ্য করতে না পেরে কিছু দিন আগে ওই বধূ বাপেরবাড়িতে চলে এসেছিলেন। কিন্তু, মাসখানেক আগে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ডেকে নিয়ে যায়।

এরপর অচেনা একটি জায়গায় নিয়ে গিয়ে প্রথমে ওই বধূকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। বেহুঁশ হয়ে পড়লে তাকে বিবস্ত্র করে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। তার পর তার গোটা শরীরে অশ্লীল ভাষায় উল্কি এঁকে দেয়া হয়।

পাশাপাশি ওই বধূটি অভিযোগ জানিয়েছেন, তাকে গণধর্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই বধূর মেডিকেল চেক-আপও করা হবে। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা