,

‘ডন বাদশা’ (ভিডিও)

22419-jeetfariaবিনোদন ডেস্ক : চেয়ারে বসে আছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। ক্লোজ শটে জিতের চোখ মুখ। মুখে আওড়াচ্ছেন ‘ডন, ডন বাদশা’ সংলাপটি। পরের দৃশ্যে দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে জেগে উঠতে দেখা যায় এক কিশোরকে। এরপর এক রাউন্ড গুলির আওয়াজ।

‘আরে আমার তো একটাই স্বপ্ন- ডন, ডন আর ডন।’ নেপথ্য কণ্ঠে এ সংলাপ বলেন জিৎ। আর পর্দায় একে একে দেখা যায় অ্যাকশন মুডে জিৎ, ফেরদৌস ও রজতভ দত্তকে। এরপর লাল রঙের গাড়ি থেকে নেমে আসেন লাস্যময়ী নুসরাত ফারিয়া। তার একাধিক আবেদনময়ী লুক আর রোমান্টিক দৃশ্য অন্য মাত্রা যোগ করেছে ‘বাদশা’ সিনেমার অফিশিয়াল ট্রেইলারে।

গতকাল রোববার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে এই সিনেমার ট্রেইলার। এতেই এসব দৃশ্যের অবতার হয়েছে। মুক্তির আগে প্রচারণার জন্য প্রকাশিত হলো সিনেমাটির ট্রেইলার। এর আগে প্রকাশিত হয়েছে এ সিনেমার দুটি গান।

ঈদুল ফিতরের মুক্তি পেতে যাচ্ছে জিৎ-ফারিয়া অভিনীত ‘বাদশা’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা