,

কোপার ২০১৯ সালের আয়োজক ব্রাজিল

22405-boroস্পোর্টস ডেস্ক : আগে থেকেই জানা ছিল যে ২০১৯ সালে কোপা আমেরিকার আয়োজন করবে ব্রাজিল। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। অবশেষে কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিনগুয়েজ জানিয়েছেন যে ২০১৯ সালে কোপা আমেরিকার আয়োজন করবে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ ব্রাজিল ২০১৪ বিশ্বকাপ আয়োজন করেছিল। ২০১৯ সালে কোপা আমেরিকা তাদের আয়োজন করার কথা ছিল।

২০১৫ সালের কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব ছিল ব্রাজিলের। কিন্তু ২০১৩ সালে কনফেডারেশন কাপ, ২০১৪ সালে বিশ্বকাপ ও ২০১৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের জন্য কোপা আমেরিকা পরে আয়োজন করতে চায় তারা। ফলে বর্ণানুক্রমিকভাবে ২০১৫ কোপা চিলিতে অনুষ্ঠিত হয়েছিল।

কোপার ৪৬তম আসরের আয়োজক হবে তারা। এর আগে চারবার কোপা আমেরিকার আসরের আয়োজক ছিলো ব্রাজিল।

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ব্রাজিল। তাই পরবর্তী আসর নিয়ে এখনই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে তারা। কারণ কোপার পরবর্তী আসরের স্বাগতিক ব্রাজিল। স্বাগতিক হিসেবে চারবার কোপা আয়োজন করে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। ১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯ স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলো ব্রাজিল।

স্বাগতিক তকমা ছাড়াও আরও চারবার কোপার শিরোপা ঘরে তুলে ব্রাজিল। ১৯৯৭, ১৯৯৯, ২০০৪ ও ২০০৭ সালে চ্যাম্পিয়নের স্বাদ নেয় তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা