,

রাশিয়ার কাছে ক্ষমা চাইলো তুরস্ক

Putin-and-Edroganআন্তর্জাতিক ডেস্ক : গত বছরের নভেম্বরে তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ান যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় মস্কোর কাছে ক্ষমা প্রার্থনা করেছে আঙ্কারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় এই ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের বরাত দিয়ে সোমবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

এরদোগান তার বার্তায় ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।

গত বছরের ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান এসইউ-২৪ গুলি করে ভূপাতিত করে তুরস্কের বিমান বাহিনী। এ ঘটনায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে তুরস্কের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। এমনকি তার্কিশদের জন্য প্যাকেজ ট্যুরও বাতিল করে মস্কো।

ওই সময় রুশ প্রেসিডেন্ট পুতিন সাফ জানিয়ে দেন, ‘তুরস্ক ক্ষমা প্রার্থনা না করলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না।’

তারপর থেকে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলে আসছিলো। দীর্ঘ সাত মাস পর তুরস্ক ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে রাশিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করলো।

ধারণা করা হচ্ছে, তুরস্কের সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্কে উন্নয়নের জন্য এই ক্ষমা চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে তুরস্ক কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা