,

নিজেকে শিবের মা দাবি করলেন সোফিয়া হায়াত (ভিডিও)!

sofiya-hayat20160627141214নিউজ ডেস্ক : বলিউড তারকা সোফিয়া হায়াত শোবিজ অঙ্গন ছেড়ে ধর্মীয় সেবিকা হিসেবে কাজ করে যাচ্ছেন। নিজের নতুন নাম দিয়েছেন ‘গায়া মাদার সোফিয়া’। এটা পুরান খবর, নতুন খবর হলো তিনি সম্প্রতি নিজেকে হিন্দু দেবতা শিবের মা দাবি করেছেন।

বলিউড ছাড়ার পর এক প্রকার সন্ন্যাসী হয়ে জীবনযাপন করছিলেন এই তারকা। বিভিন্ন মন্দিরে মন্দিরে বসেই ঘণ্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন থাকতেন তিনি। সম্প্রতি ভারতের বিভিন্ন শিবমন্দির ঘুরে বেড়াচ্ছেন এ তারকা। আর সেই সুবাদেই গিয়েছিলেন আওরঙ্গবাদের শিবমন্দিরে। সেখানে নাকি ঘণ্টা দুয়েক ধ্যানমগ্নও ছিলেন।

তবে মন্দির থেকে বেরিয়ে নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন সোফিয়া। ভিডিওটিতে দেখা গেছে, ‘শিবলিঙ্গের সামনেই তিনি বসে ধ্যান করছেন। কোনোভাবেই শিবলিঙ্গ থেকে চোখ সরাতে পারছিলেন না তিনি। এতে নাকি সোফিয়া তার আসল পরিচয় খুঁজে পেয়েছেন।’

এছাড়া নিজেকে শিবের জন্মদাতা মা হিসেবে দাবি করেছেন! শিব নাকি তার গর্ভ থেকেই জন্ম নিয়েছেন। এখন শিবলিঙ্গের অপার্থিব চৌম্বক টান তিনি শরীরজুড়ে অনুভব করতে পেরেছেন। ভিডিওতে কথা বলতে বলতে কেঁদেও ফেলেছেন সোফিয়া।

https://youtu.be/yHO-IaBkbTg

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা