,

সংসদ চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা : এরশাদ

98নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আইনজ্ঞরা আর সংসদ চালায় না, এখন সংসদ চালায় মাদক ব্যবসায়ীরা। তিনি বলেন, সুশাসন আজ গুলিবিদ্ধ। ৫৪ ধারা উঠে গেছে কিন্তু তার পরিবর্তে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে।

সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ইফতার পার্টিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, রিমান্ডে থাকা অাসামি বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। দেশে কোনো আইনের শাসন চলছে না। আর এ কারণেই বন্দুকযুদ্ধের নামে একের পর এক মায়ের বুক খালি হচ্ছে।

তিনি বলেন, প্রতিনিয়ত মানুষ হত্যা, গুপ্তহত্যা হচ্ছে। এমন নির্যাতন, নিষ্ঠুরতা আগে কখনও দেখা যায়নি। সর্বত্রই ভয় আর অাতঙ্ক। জীবনের কোন নিশ্চয়তা নেই।

লাখ লাখ মামলার জটে বিচারপ্রার্থীরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছে উল্লেখ করে এরশাদ বলেন, প্রাদেশিক রাষ্ট্র কাঠামো তৈরি না হলে এই জট কমবে না।

উন্নয়ন আর স্বাধীনতার স্বার্থে আগামীতে মানুষ জাতীয় পার্টিকে সমর্থন দেবে বলে অাশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় অাইনজীবী ফেডারেশনের অাহ্বায়ক শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে