,

ঝিনাইদহে আওয়ামী লীগ দলীয় পৌর মেয়রকে হত্যার হুমকি আনসারুল্লাহর

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপা পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমকে আনসারুল্লা বাংলা টিম পরিচয়ে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে।

 

azom-shailkupa_133217

রোববার সকালে এ হুমকি দেয়া হয়। শৈলকুপা থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।

পৌর মেয়র কাজী আশরাফুল আজম জানান, হুমতিদাতা বলেন, পাকিস্তানের করাচি থেকে বলছি। নিজেকে আনসারুল্লা বাংলা টিমের প্রধান পরিচয় দিয়ে বলেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। আপনি আওয়ামী লীগ করেন। পার্টির পক্ষ থেকে আপনার হত্যার আদেশ হয়েছে। ডিআইজি ঝিনাইদহ ঘুরে গেছেন। কেউ রক্ষা করতে পারবে না।

উত্তরে পৌর মেয়র বলেন, মৃত্যু আল্লাহর হাতে। এ কথা বলার পর মেয়র লাইন কেটে দেন। শৈলকুপা থানাতে একটি জিডি করেছেন বলে তিনি জানান।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজি লাল বলেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। পৌর মেয়রের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা