বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ ২ জরিপে এগিয়ে হিলারি

 

আন্তর্জাতিক ডেস্ক :জনমত জরিপে আবারও রিপাবলিকান দল থেকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেললেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। সর্বশেষ দুটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। এর একটিতে হিলারি ক্লিনটন এগিয়ে আছেন শতকরা ১২ পয়েন্ট বেশি নিয়ে। আরেকটি জরিপে তিনি এগিয়ে আছেন শতকরা ৫ ভাগ সমর্থন বেশি পেয়ে।

20521_hillarydonald

বার্তা সংস্থা এএফপি বলেছে, একটি জরিপ পরিচালনা করেছে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ। যদি এখন প্রেসিডেন্ট নির্বাচন হয তাহলে তাতে হিলারিকে ভোট দিতে চেয়েছেন শতকরা ৫১ ভাগ মানুষ। আর ট্রাম্পকে ভোট দিতে চেয়েছেন শতকরা ৩৯ ভাগ মানুষ। গত মাসে অবশ্য এমন জরিপে দু’জনের ব্যবধান ছিল না। আরেকটি জরিপ চালিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজ। তাতে দেখা যাচ্ছে শতকরা ৪৬ ভাগ মানুষ বেছে নিয়েছেন হিলারিকে। আর শতকরা ৪১ ভাগ সমর্থন পড়েছে ডোনাল্ড ট্রাম্পের দিকে। তবে যখন তাদের সঙ্গে তৃতীয় কোন পার্টির প্রার্থীকে যোগ করা হয়েছে তখন দেখা গেছে, হিলারিকে সমর্থন করছেন শতকরা ৩৯ ভাগ মানুষ।

 

রিপাবলিকান দলের প্রার্থীকে সমর্থন করছেন শতকরা ৩৮ ভাগ মানুষ। ডোনাল্ড ট্রাম্প গত একটি মাস কাটিয়েছেন বেশ জটিলতার মধ্য দিয়ে। এ সময়ে তিনি তার প্রচারণা বিষয়ক ম্যানেজারকে বরখাস্ত করেছেন। এ ছাড়া তিনি কেন্দ্রীয় একজন বিচারককে পক্ষপাতী হিসেবে অভিহিত করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। ওই বিচারক ট্রাম্প ইউনিভার্সিটির দুর্নীতির ফাইল প্রকাশ করে দেয়ার রায় দিয়েছেন। এ জন্য তাকে মেক্সিকান বলে গালি দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডোতে সমকামীদের একটি নাইটক্লাবে গুলি করে কমপক্ষে ৪৯ জনকে হত্যার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফের মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার কথা বলেন। শনিবার তিনি বলেছেন, বিভিন্ন অঞ্চলের অভিবাসীরা সন্ত্রাসের সঙ্গে যুক্ত। তাদেরকে বরখাস্ত করা উচিত। এই যখন অবস্থা তখন ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে ট্রাম্প অযোগ্য এমনটা প্রতি তিনজন মার্কিনির মধ্যে দু’জন মনে করেন। অন্যদিকে হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ব্যক্তিগত ইমেইল যেভাবে ব্যবহার করেছেন তাও সমর্থন করেন নি অনেক মানুষ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত