,

সিদ্ধিরগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকায় মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার ফজর নামাজের পর এনায়েতনগর পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের বাইরে অবস্থিত দান বাক্সটির দরজা ভেঙে অভিনব এ চুরির ঘটনাটি ঘটে।

Siddirganj_copy

এনায়েতনগর পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের ঈমাম মাওলানা মাসুম বিল্লাহ জানান, রমজান উপলক্ষ্যে প্রতিদিন ভোর চারটায় ফজর নামাজের জামাত হয়। চোরের দল ফজর নামাজের পর যে কোন সময় দান বাক্সটি ভেঙে আনুমানিক চার-পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এনায়েতনগর পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি কাজী আজিজুল্লাহ বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় ইদানিং এলাকায় মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসে এলাকার তিনটি বাড়ি থেকে চোরের দল নগদ টাকা, মোবাইল সেটসহ বিপুল পরিমান স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা