,

‘রাজনীতিবিদদের অতিকথন শব্দ সন্ত্রাস’

নিজস্ব প্রতিবেদক : পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশের নেতারা নিজেরাই শব্দ সন্ত্রাস করে। শব্দ সন্ত্রাসটা সন্ত্রাসের চেয়েও ভয়ংকর। অতিকথন যখন শব্দ সন্ত্রাসের মতন প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তখন কিন্তু এটা বোমার চেয়েও কম ভয়ংকর নয়। কাজেই রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণ করাই শ্রেয়।

kader

তিনি সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী ২ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের কাজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এটা ঈদের আগে জনগণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার। তিনি আরো বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের রাস্তা-ঘাটের অবস্থা ভালো। ঈদ যাত্রায় মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না। তবে কিছু বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। এছাড়া দুই লেন মেঘনা-গোমতী ও ২য় কাঁচপুর সেতুতে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে।
এর আগে রিক্সার এক্সেল থেকে দুর্ঘটনা এড়াতে কে ও রিক্সা গার্ডের উদ্বোধন করেন সেতুমন্ত্রী। এসময় কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিব, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম আতিকুল হক, ফোরলেনের প্রকল্প ব্যবস্থাপক মাসুম সারোয়ার ও সড়ক জনপদ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিনসহ ফোরলেনের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা