,

নাসিরনগরে চিকিৎসকদের বিরুদ্ধে দেরিতে কর্মস্থলে আসার অভিযোগ

Nasirnagar (Hospital)Picture-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসকরা ঠিকমত উপস্থিত না হওয়ায় সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আজ সোমবার সকালে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরেজমিন দেখা যায় বহির্বিভাগে সকাল পৌনে দশটা পর্যন্ত একজন চিকিৎসকও তাদের চেম্বারে উপস্থিত ছিলেন না। এমনকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও তখন তার চেম্বারে ছিলেন না।

সকাল দশটায় ডাঃ রনি রায় ডা.সাইফুল ইসলাম,ডা.মুকবুল হোসেন,আতাউল করিমকে চেম্বারে বসতে দেখা যায়। জানা গেছে অপর সাতজন চিকিৎসক তখনো আসেননি। ফলে অসংখ্য রোগী হাসপাতালের বারান্দায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন। অথচ রমজান মাসে স্বাস্থ্য অধিদপ্তরের সিডিউল অনুযায়ী সকাল আটটা হতে দুপুর দু’টা পর্যন্ত তাদের একটানা সেবা দেয়ার কথা। আউটডোরে অপেক্ষমাণ চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, সকাল থেকে বসে আছেন কিন্তু ডাক্তার পাচ্ছেন না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুখলাল সরকার কতিপয় চিকিৎকরা প্রায় দেরিতে আসেন স্বীকার করে বলেন রমজান মাসে চিকিৎসকরা একটু দেরিতে আসেন, মানবিক কারণে তিনি কিছু বলতে পারেন না। এবিষয়টি তিনি ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনকে অবগত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে