,

তৃতীয়বার পুত্র সন্তানের মা হচ্ছেন মেগান

Megan-Foxবিনোদন ডেস্ক : তৃতীয়বারের মতো পুত্র সন্তানের মা হতে চলেছেন জনপ্রিয় মার্কিন মডেল-অভিনেত্রী মেগান ফক্স। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ফ্রাঙ্কলিন ফক্স।

সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মেগানের বাবা ফ্রাঙ্কলিন ফক্স জানান, তার মেয়ে আবারও পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন। যদিও তার নাম এখনও ঠিক করা হয়নি।

তিনি বলেন, ‘আমার মেয়ে একজন খুব ভালো মা। আমি ভাবতেই পারছি না যে সে তিন ছেলের মা হতে চলেছে। দাদু হিসেবে খুবই ভালো লাগছে।’

কিছুদিন আগেই মেগান ফক্স ও তার স্বামী ব্রেইন অস্টিন গ্রিনের বিবাহ বিচ্ছেদের কথা শোনা গিয়েছিল। তারা নিজেই সেপারেশনের কথা ঘোষণা করে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গত মাসে হঠাৎই মেগান আর অস্টিনকে একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, সেই সময়ই মেগানের প্রেগনেন্টের বিষয়টি সবার নজরে আসে।এরপরেইফ্রাঙ্কলিন জানান, সব মনোমালিন্য দূরে সরিয়ে ফের তারা কাছাকাছি এসেছেন।

২০০৪ সাল থেকে ডেটিং করছেন ফক্স ও অস্টিন গ্রিন। ২০০৬ সালে এনগেজমেন্টের পর ২০১০ সালে বিয়ে করেন ফক্স আর অস্টিন। কিন্তু সম্প্রতি আলাদা থাকার সিন্ধান্ত নিয়েছিলেন তারা। তবে ফের এক হয়েছেন এই তারকা জুটি। এই মুহূর্তে বেশ খোশ মেজাজেই কাটাচ্ছেন হবু মম অ্যান্ড ড্যাড।

মেগানের ঘরে নোহ শ্যানন গ্রিন ও বোধি র‌্যানসম গ্রিন নামে দুই ছেলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা