,

‘আসামিদের মুখোমুখি করতেই এসপি বাবুলকে ডাকা হয়েছিল’

kamal-4নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে ১৫ ঘণ্টা গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আসামিদের মুখোমুখি করতেই তাকে ডিবি অফিসে ডাকা হয়েছিল।

আজ সোমবার ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তবে এত রাতে বাবুলকে ডিবি কার্যালয়ে নেয়ার কারণ জানতে চাইলে সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তিনি এতটুকুই জানেন। আরও কিছু জানলে পরে জানাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাহমুদা হত্যায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে। এ হত্যায় জড়িত আরও দু-একজন ধরা পড়বে বলে নিশ্চিত তিনি।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, দেশে ৫০ হাজারের বেশি মাদক-সংক্রান্ত মামলা ঝুলে আছে। এই মামলা সুরাহার জন্য পৃথক আদালত করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে এসপি বাবুল আক্তারকে তার শ্বশুরের বাসা থেকে নিয়ে যায় ডিবি। ১৫ ঘণ্টা পর শনিবার বিকালে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান তিনি। এই দীর্ঘ সময়ে পুলিশের কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না পাওয়ায় বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কোনো কোনো অনলাইন নিউজপোর্টাল স্ত্রী হত্যায় তার সংশ্লিষ্টতা আছে বলে নিউজ প্রকাশ করে। বাবুল আক্তার ছাড়া পাওয়ার পর সব জল্পনার অবসান ঘটে। তবে এত দীর্ঘ সময় বাবুল আক্তারকে কেন আটকে রাখা হয়েছিল এ ব্যাপারে এখনো কৌতূহল রয়েই গেছে সবার মনে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা