,

‘ফিরে এসো মেসি’

mস্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে এখন একটাই আলোচনা, লিওনেল মেসির অবসর। গুরুত্বপূর্ণ তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা না জেতার আক্ষেপে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনার এই ক্ষুদে জাদুকর। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি দৃঢ় প্রত্যয় কণ্ঠেই জানিয়েছেন, এটিই তার চূড়ান্ত সিদ্ধান্ত। আর্জেন্টিনার জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না।

অবসর নিয়েও ফুটবলে আবার ফিরে আসার ঘটনা আছে ইতিহাসে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে। মেসি কি ফিরবেন আবার আকাশি-সাদা জার্সিতে? এই মুহূর্তে এমন প্রশ্নটি অমূলক হলেও, বিশ্বের অনেক গনমাধ্যম এমন ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটন পোস্ট যেমন বলছে, মেসি কি সত্যিকার অর্থেই বিদায় বলেছেন।

বয়স মাত্র ২৯। রয়েছেন ফর্মের তুঙ্গে। এখনও অবলীলায় খেলতে পারেন আর বছর পাঁচেক। তবে হুট করে মেসির এমন অবসরের ঘটনা মানতে পারছে না অনেকে। জাতীয় দলের সতীর্থতো বটেই, ভক্ত-সমর্থকরা আরও আবেগী। টুইটার, ফেসবুকে জোর আবেদন, ফিরে এসো মেসি।

প্রচণ্ড হতাশা আর আক্ষেপের কারণেই মেসির এমন সিদ্ধান্ত। এটা বুঝতে খুব বেশী জ্ঞানী হবার প্রয়োজন নেই। চিলির সঙ্গে ফাইনাল হারার পর শিশুর মতো মেসির কান্না ছুয়ে গেছে সবার মন। অনেক চেষ্টা করেও যখন শিরোপার দেখা পাওয়া গেল না, তখন আর থেকে লাভ কী। অনেকটা অভিমানেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মেসি।

তবে মেসির সতীর্থদের কথায় ভক্তরা নতুন আশা করতেই পারেন। সার্জিও অ্যাগুয়েরো যেমন বলছেন, মেসি উত্তেজনার বশেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আরেক সতীর্থ গোলকিপার সার্জিও রোমেরোর মতে, এই সিদ্ধান্ত থেকে হয়তো সরে আসতে পারেন মেসি।

এবারের কোপায় দারুণ খেলেছেন মেসি। দুর্দান্ত খেলেছিলেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কিংবা ২০১৫ সালে চিলির আগের কোপা আমেরিকাতেও। কিন্তু কোনো একটা কারণে সাফল্য ধরা দিচ্ছে না তাঁর হাতে। ব্যাপারটা মেসিকে ছুঁয়ে গেছে দারুণভাবেই, ‘এসব নিয়ে বিশ্লেষণের সময় এটা নয়। ড্রেসিংরুমে বসে আমার মনে হলো জাতীয় দলের হয়ে আর নয়। জাতীয় দলের হয়ে সাফল্য, শিরোপা জয়, এসব আমার জন্য নয়।’

মেসির বিদায়ের সঙ্গে জড়িত থাকতে পারে অন্য বিষয়ও। আর তা হলো, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা। অর্থকরি বিষয় ছাড়াও নানা ঝামেলা চলছে ফেডারেশনের মধ্যে। ফাইনালের আগে মেসির টুইট তাই প্রমাণ করে। যেখানে তিনি লিখেছেন, ‘কী বিপর্যয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে। ওহ খোদা’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা