বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে পুলিশের ধাওয়ায় মালিক সমিতির ৩ নেতা নিহত ২ ঘন্টা বন্ধ মহাসড়ক, ১২ কিলোমিটার যানজট

sarail  accedent Pic 3 (1)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মটর সাইকেল আরোহী ৩ শ্রমিক নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার ঘাটুরার মালেক খন্দকারের ছেলে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ শাখা ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সম্পাদক আরম আলী ভূইয়ার ছেলে আলী আজম (৪৪) ও দফতর সম্পাদক গণি মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪৫)। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শান্তিনগর এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনার পরই বিক্ষুদ্ধ শ্রমিক ও সাধারন লোকজন লাঠিসোটা নিয়ে মহাসড়কে নেমে পড়ে। তারা ঢাকা-সিলেট-মহাসড়ক বন্ধ করে দেয়। এ সময় সড়কে পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে নানা শ্লোগানে মুখর হয়ে উঠে শ্রমিকরা। সেই সাথে এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশের বিচার দাবী করে তারা। আর নিহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে মহাসড়কের পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জের উদ্যেশ্যে একটি পালসার মটর সাইকেলে চড়ে রওয়ানা দেয় তিন শ্রমিক নেতা। সড়কের শান্তিনগর এলাকায় বিশ্বরোড হাইওয়ে থানার এস আই আনিছের নেতৃত্বে ডিউটি করছিল পুলিশ। সকাল সাড়ে দশটার দিকে সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৪৪২০) গতিরোধ করার জন্য সিগনাল দেয় পুলিশ। গতিরোধ না করায় ক্ষোভে লাঠি দিয়ে পেছনের দিক থেকে ট্রাকটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পুলিশ। ওই লাঠিটি মটর সাইকেলের পেছনের চাকার রিং-এর ভেতরে ঢুকে গতি কমে যায়। এ সময় পেছনের দ্রুত গতির ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে যায় ৩ আরোহীসহ মটর বাইকটি। সাথে সাথে ৩ আরোহীসহ দুমড়ে মুচড়ে যায় মটর বাইকটি। দেহ ছিন্নবিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় ৩ আরোহী। মর্মান্তিক এ ঘটনায় উত্তেজিত হয়ে মহাসড়কে লাঠিসোটা নিয়ে নেমে পড়ে কয়েক হাজার লোক। তারা গাছ ফেলে মহাসড়ক বন্ধ করে দেয়। বিক্ষুদ্ধ লোকজন এসময় মহাসড়কে পুলিশের চাঁদাবাজির বিচার দাবী করে নানা শ্লোগান দিতে থাকে। শতাধিক সিএনজি চালিত অটোরিকশা চালক ও সাধারন মানুষ অভিযোগ করে বলেন, বিশ্বরোড হাইওয়ে থানার এস আই আনিছ ও রাম প্রসাদ চাঁদা আদায়ে পাগল হয়ে গেছে। তারা অযথা সিএনজি ধরে থানায় নিয়ে যায়। ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মাসোয়ারা আদায় করেন। টাকা না দিলে তারা চালকদের খুব মারধর করেন। মাসোয়ারা না পেলে ১০-১২ হাজার টাকার মামলাও করে দেন। তাদের যন্ত্রনায়

Sarail Pic(Acsident) 27.06.16এখানকার চালকরা অতিষ্ঠ। আজকের এ ঘটনাও তাদের চাঁদার জন্যই ঘটিয়েছেন। উত্তেজিত লোকজন হাইওয়ে থানায় হামলারও চেষ্টা করে। ততক্ষণে মহাসড়কের দুইদিকে ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুঁটে আসেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাঈনুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা ও র‌্যাব- ১৪ এর সদস্যরা। দুপুর সোয়া ২টার দিকে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। বিশ্বরোড হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আনিছ তখন মহাসড়কে ডিউটি করার কথা স্বীকার করলেও সকল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, হেলমেট বিহীন ৩ আরোহীসহ মোটর বাইকটির গতি কম ছিল। তাই পেছন থেকে ট্রাকটি চাপা দিয়েছে। নিয়মিত সিএনজি আটক করছি। তাই কিছু চালক ও সাধারন মানুষ আমাদের উপর ক্ষিপ্ত। এ জন্য যা ইচ্ছা তাই বলছে তারা।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব