,

‘এ বছরও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা হবে’

psc pic_133203পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করে অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।
ফলে এ বছরও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বহাল থাকছে।জাতীয় সংসদ ভবনে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অষ্টম শেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা পদ্ধতি চালুপূর্বক পঞ্চম শ্রেণি পর্যায়ে বিদ্যমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পদ্ধতি বাতিলের প্রস্তাব উত্থাপন করলে মন্ত্রিসভা তা অনুমোদন দেয়নি।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন। বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে উত্থাপন করতে বলেছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের মতোই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা চলবে। এ বছরও এ পরীক্ষাগুলো হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা