,

ইরানি তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা এখন ভারত

oil_22আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে ভারত। ইরান থেকে গত মে মাসে প্রতিদিন পাঁচ লাখ পাঁচ হাজার ব্যারেল তেল গেছে ভারতে। গত বছরের একই সময়ের তুলনায় ইরান থেকে ভারতে তেল বিক্রির পরিমাণ বেড়েছে দুই লাখ ৯০ হাজার ব্যারেল।

তেহরানের ওপর নিষেধাজ্ঞা থাকার সময় ভারত গড়ে শতকরা ২০ ভাগ তেল কিনেছে ইরান থেকে। সে সময় ভারত ইরান থেকে তেল নিয়েছে প্রতিদিন গড়ে দুই লাখ ব্যারেল। কিন্তু ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা বাস্তবায়নের পর ভারত দ্রুত ইরান থেকে তেল কেনা বাড়িয়ে দিয়েছে।

ভারতের এসার কোম্পানি হচ্ছে তেল আমদানির ক্ষেত্রে দেশটির সবচেয়ে বড় কোম্পানি। এরপরেই রয়েছে ম্যাঙ্গালোর রিফাইনারি ও পেট্রোকেমিক্যালস লিমিটেড।

ওপেক বিষয়ক এনার্জি ফোরামের কার্যালয় থেকে বলা হয়, চলতি ২০১৬ সালের প্রথম তিন মাসে ভারতের তেল আমদানির পরিমাণ প্রতিদিন ৪৩ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের চেয়ে এ পরিমাণ পাঁচ লাখ ব্যারেল বেশি। গত মার্চের হিসাব অনুসারে, ভারত সবচেয়ে বেশি তেল আমদানি করে সৌদি আরব থেকে এবং এ পরিমাণ হচ্ছে সাড়ে আট লাখ ব্যারেল। ইরাক থেকে প্রতিদিন আড়াই লাখ ব্যারেল তেল কম কিনেছে ওই মাসে। ফলে ইরাক থেকে ভারতের তেল কেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রতিদিন ছয় লাখ ৫৮ হাজার ব্যারেল। এরপরেই রয়েছে ইরানের অবস্থান। সূত্র : পার্সটুডে’র

এ জাতীয় আরও খবর

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি