,

নাসিরনগরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

Nasirnagar (S)Pictureআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে হালিমাতুছ সাদিয়া (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে উপজেলার ফান্দাউক খেলার মাঠ সংলগ্ন নদীতে ।সে ভোলাউক গ্রামের আলী রহমানের মেয়ে। স্কুলের প্রিন্সিপাল নান্টু দেব জানায়, ফান্দাউক গ্রামে মামা মহিউদ্দিনের বাড়িতে থেকে ফান্দাউক মনিং সানং কেজি স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ানে পড়াশুনা করত সাদিয়া। প্রতিদিনের মত স্কুলে যায় সাদিয়া। স্কুলের বার্ষিক পিকনিক উপলক্ষে পাশ্ববর্তী ফান্দাউক খেলার মাঠে ৪র্থ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা ফুটবল খেলা করে। এ খেলা দেখা গিয়ে সবার অজান্তে পাশ্ববর্তী নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের লোকজনের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের গাফলতির কারণেই সাদিয়া পানিতে ডুবে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান বিদ্যালয়ের পার্শ্ববতী নদীতে পড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা