,

সরাইলে ট্রাকচাপায় নিহত ৩, যান চলাচল বন্ধ

222ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিহাতা এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

নিহত তিন ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংক-লরি সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪০), সাধারণ সম্পাদক আলী আজম (৪৫) ও দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া (৫৫)। তাঁদের তিনজনের বাড়ি সদর উপজেলার ঘাটুরা গ্রামে।সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাইওয়ে পুলিশের সদস্যরা সকালে তিন যাত্রীসহ মোটরসাইকেলটি থামিয়ে দেন। এ সময় অতিরিক্ত যাত্রী ওঠানোর অভিযোগে পুলিশ তাঁদের কাছে টাকা দাবি করে। মোটরসাইকেল আরোহীরা টাকা না দিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করলে পুলিশের এক সদস্য মোটরসাইকেলের পেছনে লাঠি ছুড়ে মারেন। লাঠির আঘাতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পেছন দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, এ ঘটনার প্রতিবাদে স্থানীয় শত শত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। দুপুর ১২টার দিকে পুলিশের একটি রেকার ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা রেকারটি ভাঙচুর করে।

ক্ষুব্ধ জনতার অভিযোগ, মোটরসাইকেল আরোহীর কাছ থেকে টাকা না পেয়ে লাঠি ছুড়ে মারা সেই পুলিশ সদস্য সরাইল হাইওয়ে থানা থেকে চলে গেছেন। ওই থানায় এখন গেট বন্ধ করে ভেতরে দুজন কনস্টেবল বসে আছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ মতো কাজ চালিয়ে যাচ্ছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।’

এ জাতীয় আরও খবর

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি