বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন পত্রিকা নিবন্ধনে আবেদন ১৭১৭টি

নিজস্ব প্রতিবেদক : ১৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদপ্তরে আবেদন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সংসদের একাদশতম অধিবেশনে মোহাম্মদ ইলিয়াছের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সকাল ১০টা ৫৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যসূচি শুরু হয়। তথ্যমন্ত্রী জানান, বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি।

20492_b3

অনুমোদিত এফ.এম বেতারের সংখ্যা ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিও সংখ্যা ৩২টি এবং দৈনিক পত্রিকার সংখ্যা ১০৮৬টি। অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকার প্রকৃত সংখ্যা তথ্য মন্ত্রণালয়ে বর্তমানে লিপিবদ্ধ নাই। অবৈধ ও অনিবন্ধিত অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকাসমূহকে বিধি-বিধানের আওতায় আনয়নসহ দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ সরকার নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে। এই উদ্দেশ্যে সরকার ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে অনলাইন ভিত্তিক পত্রিকা, রেডিও, টিভি চ্যানেলগুলো নিবন্ধন কার্যক্রমের আওতায় আনয়নের জন্য আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং ১৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদপ্তরে আবেদন করেছে বলে জানান তিনি।

সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ১০৮৬টি দৈনিক পত্রিকা রয়েছে। তার মধ্যে চারটি জেলার একটি করে পত্রিকা রয়েছে। অন্যদিকে লালমনিরহাটে কোনো দৈনিক পত্রিকা নেই। তবে সবচেয়ে বেশি দৈনিক পত্রিকা রয়েছে ঢাকা জেলায়। এখানে দৈনিক পত্রিকার সংখ্যা ৪০২টি।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুসারে জেলাওয়ারী পত্রিকার সংখ্যা হলো-ঢাকা ৪০২, গাজীপুর-৮, মানিকগঞ্জ-৬, মুন্সীগঞ্জ-১, নরসিংদী-৭, ময়মনসিংহ-৩, কিশোরগঞ্জ-৯, নেত্রকোনা-৪, জামালপুর-১৫, শেরপুর-১, টাঙ্গাইল-১২, ফরিদপুর-১৮, গোপালগঞ্জ-১৪, মাদারীপুর-৬, রাজবাড়ী-৪, শরীয়তপুর-৭, চট্টগ্রাম-৩৫, কক্সবাজার-২৪, রাঙ্গামাটি-৫, বান্দরবান-৫, খাগড়াছড়ি-৩, কুমিল্লা-১৭, ব্রাহ্মণবাড়িয়া-১৭, চাঁদপুর-১৭, নোয়াখালী-২৩, ফেনী-২৩, লক্ষ্মীপুর-১৯, সিলেট-২৮, হবিগঞ্জ-১৮, মৌলভীবাজার-৩, সুনামগঞ্জ-৭, খুলনা-২০, বাগেরহাট-৩, সাতক্ষীরা-১০, যশোর-১৭, ঝিনাইদহ-৪, মাগুরা-২, নড়াইল-১, কুষ্টিয়া-৩১, চুয়াডাঙ্গা-১০, মেহেরপুর-২, বরিশাল-২১, ভোলা-৫, ঝালকাঠি-৫, পিরোজপুর-৪, পটুয়াখালী-৭, বরগুনা-৫, রাজশাহী-১৭, নওগাঁ-২, চাঁপাই নবাবগঞ্জ-৫, নাটোর-৯, পাবনা-১৮, সিরাজগঞ্জ-১৪, বগুড়া-১৬, জয়পুরহাট-১, দিনাজপুর-১৫, ঠাকুরগাঁও-২, পঞ্চগড়-১, রংপুর-১৩, গাইবান্ধা-৮, কুড়িগ্রাম-৭, নীলফামারী-৬।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত