,

বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদার লিভ টু আপিল

 
নিজস্ব প্রতিবেদক : বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

 

khaleda

রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ লিভ টু আপিল দায়ের করেন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর এই মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টের দেওয়া রায়ের নয় মাসের মাথায় গত ২৫ মে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

মামলার বিবরণে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। মামলায় রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়।

এরপর ওই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। পরে এ মামলার বৈধতা প্রশ্নে রিট করে করেন তিনি। ওই সময় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা